বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

Copyright © 2026 • All Rights Reserved

​মাংস ধোয়ার পাশেই কবুতর পালন: ব্রাহ্মণবাড়িয়ায় হাজী বিরিয়ানির কারখানাকে জরিমানা

ডেস্ক নিউজ
নিউজ ২৪ বাঞ্ছারামপুর, ১১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৩ এএম

​মাংস ধোয়ার পাশেই কবুতর পালন: ব্রাহ্মণবাড়িয়ায় হাজী বিরিয়ানির কারখানাকে জরিমানা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘হাজী বিরিয়ানি’ রেস্টুরেন্টের কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে জব্দ করা বিএসটিআইয়ের অনুমোদনহীন ৫৫০ বোতল কেওড়ার জল ধ্বংস করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রথমে কারখানাটিতে পরিদর্শনে যান। এ সময় সেখানে ব্যাপক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোড. রবিউল হাসান ভূঁইয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

​অভিযানে যেসব অনিয়ম ধরা পড়ে-​মাংস ধোয়ার উন্মুক্ত স্থানের পাশেই কবুতর পালন করা হচ্ছিল।​বিএসটিআইয়ের অনুমোদনবিহীন কেওড়ার জলের বোতল সংরক্ষণ করা হয়েছিল। মরিচা পড়া ও রংযুক্ত ফ্রিজে কাঁচা মাংস রাখা হয়েছিল। ​লেবেলবিহীন ড্রামে ভোজ্যতেল এবং খোলা ও লেবেলবিহীন অবস্থায় মসলা সংরক্ষণ করা হয়েছিল।

​অভিযানসংশ্লিষ্টরা জানান, এর আগে প্রতিষ্ঠানটিকে রান্নাঘরের পরিবেশ উন্নত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা পুরোপুরি না মেনে অনিয়ম অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া জনস্বার্থে জব্দ করা ৫৫০ বোতল অনুমোদনহীন কেওড়ার জল ধ্বংস করা হয়।

​অভিযান শেষে ভবিষ্যতে প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেয় প্রশাসন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বাঞ্ছারামপুরে বাকপ্রতিবন্ধী যুবক খোকন নিখোঁজ: সন্ধান কামনায় পরিবারের আকুতি, থানায় জিডি

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

খেলা চলাকালীন মর্মান্তিক মৃত্যু: মায়ের বুক খালি করে না ফেরার দেশে অষ্টম শ্রেণির জিসান

খেলা চলাকালীন মর্মান্তিক মৃত্যু: মায়ের বুক খালি করে না ফেরার দেশে অষ্টম শ্রেণির জিসান

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাবার আদর্শ ও তারুণ্যের দীপ্তি: মেয়রের দৌড়ে মাহিন মাহবুব হৃদয়কে ঘিরে নতুন সমীকরণ

জরুরি সন্ধান চাই: বাঞ্ছারামপুরে অজ্ঞাত অচৈতন্য নারী উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

পরকীয়ার প্রতিবাদের বলির শিকার কি তবে এক মেধাবী শিক্ষার্থী? শোকাহত বাঞ্ছারামপুরের একদাবি—সুষ্ঠু বিচার ও ফাঁসি।

পরকীয়ার প্রতিবাদের বলির শিকার কি তবে এক মেধাবী শিক্ষার্থী? শোকাহত বাঞ্ছারামপুরের একদাবি—সুষ্ঠু বিচার ও ফাঁসি।

​মাংস ধোয়ার পাশেই কবুতর পালন: ব্রাহ্মণবাড়িয়ায় হাজী বিরিয়ানির কারখানাকে জরিমানা

​মাংস ধোয়ার পাশেই কবুতর পালন: ব্রাহ্মণবাড়িয়ায় হাজী বিরিয়ানির কারখানাকে জরিমানা

কুবির ফারজানার রহস্যজনক মৃত্যু: নারায়ণগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে

এম কে আনোয়ার ছিলেন রাজনীতির তারকা পুরুষ, তাঁর অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করা হবে: এমপি সেলিম ভুঁইয়া

​আখাউড়ায় সিএনজি তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ বাঞ্চারামপুর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

​মাংস ধোয়ার পাশেই কবুতর পালন: ব্রাহ্মণবাড়িয়ায় হাজী বিরিয়ানির কারখানাকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘হাজী বিরিয়ানি’ রেস্টুরেন্টের কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অভিযানে জব্দ করা বিএসটিআইয়ের অনুমোদনহীন ৫৫০ বোতল কেওড়ার জল ধ্বংস করা হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার স্টিল ব্রিজ এলাকায় অবস্থিত রেস্টুরেন্টটির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রথমে কারখানাটিতে পরিদর্শনে যান। এ সময় সেখানে ব্যাপক অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোড. রবিউল হাসান ভূঁইয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

​অভিযানে যেসব অনিয়ম ধরা পড়ে-​মাংস ধোয়ার উন্মুক্ত স্থানের পাশেই কবুতর পালন করা হচ্ছিল।​বিএসটিআইয়ের অনুমোদনবিহীন কেওড়ার জলের বোতল সংরক্ষণ করা হয়েছিল। মরিচা পড়া ও রংযুক্ত ফ্রিজে কাঁচা মাংস রাখা হয়েছিল। ​লেবেলবিহীন ড্রামে ভোজ্যতেল এবং খোলা ও লেবেলবিহীন অবস্থায় মসলা সংরক্ষণ করা হয়েছিল।

​অভিযানসংশ্লিষ্টরা জানান, এর আগে প্রতিষ্ঠানটিকে রান্নাঘরের পরিবেশ উন্নত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে তা পুরোপুরি না মেনে অনিয়ম অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ছাড়া জনস্বার্থে জব্দ করা ৫৫০ বোতল অনুমোদনহীন কেওড়ার জল ধ্বংস করা হয়।

​অভিযান শেষে ভবিষ্যতে প্রচলিত আইন ও স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেয় প্রশাসন।

নিউজ ২৪ বাঞ্চারামপুর

সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x