বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

Copyright © 2026 • All Rights Reserved

রাজনীতি

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।​শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্নার সঞ্চালনায় ​অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল মহসিন, জেলা বিএনপির সদস্য দেওয়ান নাজমুল হুদা,সাংগঠনিক সম্পাদক জেট এইচ সেলিম শুকড়ী। উপজেলা বিএনপির সহ-সভাপতি শাওখায়াত হোসেন ও আবদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক তায়েবুর হাসান মাসুম ও জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম সেন্টু,অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, ​এছাড়া বাঞ্ছারামপুর সরকারি কলেজের সাবেক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ ও মজিবুর রহমান মজিব, বিএনপি নেতা আবদুর রাজ্জাক শিশু মিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এম মনিরুল ইসলাম, , পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমান আলী ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কালা মিয়া, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার ও আশিকুর রহমান অন্তুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিনের চেতনা চিরস্মরণীয়। বক্তারা আরও বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে এই দিবসের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম। বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।​আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বাঞ্ছারামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত