বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

Copyright © 2026 • All Rights Reserved

শিক্ষা

হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়ন ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি সেলিম ভূঁইয়ার আহ্বান

জুনায়েদ আহমেদ তিতাস, হোমনা ( কুমিল্লা)কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২  আসনের সংসদ সদস্য,বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ও বাংলাদেশ শিক্ষক -কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান  অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।কলেজের গভর্নিং বডির সভাপতি মো. আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুর রহমান, হোমনা উপজেলা বিএনপির  সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন,  কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক (ভিপি মুকুল), সিনিয়র সহসভাপতি ও চান্দেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হাসান (জাকি), সহসভাপতি শাহ আলম হিমেল, আবু নাসের ওয়াহেদ সম্পদ, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান চেয়ারম্যান, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক সেলিম মাস্টার।এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এমপি বলেন, আমি আমার ভোটার ও জনগণের সুবিধাকে সবার আগে দেখব। এ কলেজের শিক্ষার্থীরা আমার জনগণেরই সন্তান। তাদের লেখাপড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। শিক্ষক প্রয়োজন হলে শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষকদের বেতনের প্রয়োজন হলে বিএনপির নেতাকর্মীরা তা বহন করবেন।তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে সবাইকে সচেতন হতে হবে এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় সেলুনগুলোতে বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে প্রচলিত অনুকরণপ্রবণ চুলের কাটিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

হোমনায় রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়ন ও কিশোর গ্যাং প্রতিরোধে এমপি সেলিম ভূঁইয়ার আহ্বান