বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

Copyright © 2026 • All Rights Reserved

শিক্ষকদের পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলো

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ এএম
পাঠক: ১৩৮ জন
প্রিন্ট ফটোকার্ড

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান
বাঞ্ছারামপুরে শিক্ষক দিবসের শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

"শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান ভূঁইয়া।

​বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী পলাশ।

​এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন আব্দুল্লাহ, রূপসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জামদ্দার, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ নিপু ও তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল ইমরান খান বলেন, "একজন শিক্ষককে সমাজের প্রতিটি মানুষের কাছে আদর্শ হয়ে উঠতে হবে। শিক্ষকের শিক্ষা ও আদর্শ শুধু শ্রেণিকক্ষের চার দেওয়ালে সীমাবদ্ধ থাকে না; তা শিক্ষার্থীর জীবন, পরিবার ও পুরো সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলে।"

​তিনি আরও বলেন, "বাঞ্ছারামপুর উপজেলাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও উন্নত জনপদে রূপান্তর করতে শিক্ষকদের পাশাপাশি সুশীল সমাজেরও জোরালো ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং তাদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

​আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে তাঁদের অনন্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, আজকের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন তাঁরা।

​অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাঞ্ছারামপুর উপজেলার কৃতি শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Image

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বাঞ্ছারামপুরে বাকপ্রতিবন্ধী যুবক খোকন নিখোঁজ: সন্ধান কামনায় পরিবারের আকুতি, থানায় জিডি

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

খেলা চলাকালীন মর্মান্তিক মৃত্যু: মায়ের বুক খালি করে না ফেরার দেশে অষ্টম শ্রেণির জিসান

খেলা চলাকালীন মর্মান্তিক মৃত্যু: মায়ের বুক খালি করে না ফেরার দেশে অষ্টম শ্রেণির জিসান

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাবার আদর্শ ও তারুণ্যের দীপ্তি: মেয়রের দৌড়ে মাহিন মাহবুব হৃদয়কে ঘিরে নতুন সমীকরণ

জরুরি সন্ধান চাই: বাঞ্ছারামপুরে অজ্ঞাত অচৈতন্য নারী উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

পরকীয়ার প্রতিবাদের বলির শিকার কি তবে এক মেধাবী শিক্ষার্থী? শোকাহত বাঞ্ছারামপুরের একদাবি—সুষ্ঠু বিচার ও ফাঁসি।

​মাংস ধোয়ার পাশেই কবুতর পালন: ব্রাহ্মণবাড়িয়ায় হাজী বিরিয়ানির কারখানাকে জরিমানা

কুবির ফারজানার রহস্যজনক মৃত্যু: নারায়ণগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে

এম কে আনোয়ার ছিলেন রাজনীতির তারকা পুরুষ, তাঁর অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করা হবে: এমপি সেলিম ভুঁইয়া

​আখাউড়ায় সিএনজি তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ বাঞ্চারামপুর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

"শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রবিউল হাসান ভূঁইয়া।

​বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী পলাশ।

​এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, বাঞ্ছারামপুর সুবহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রুহুল আমিন আব্দুল্লাহ, রূপসদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ জামদ্দার, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ নিপু ও তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল ইমরান খান বলেন, "একজন শিক্ষককে সমাজের প্রতিটি মানুষের কাছে আদর্শ হয়ে উঠতে হবে। শিক্ষকের শিক্ষা ও আদর্শ শুধু শ্রেণিকক্ষের চার দেওয়ালে সীমাবদ্ধ থাকে না; তা শিক্ষার্থীর জীবন, পরিবার ও পুরো সমাজে সুদূরপ্রসারী প্রভাব ফেলে।"

​তিনি আরও বলেন, "বাঞ্ছারামপুর উপজেলাকে একটি আধুনিক, শিক্ষাবান্ধব ও উন্নত জনপদে রূপান্তর করতে শিক্ষকদের পাশাপাশি সুশীল সমাজেরও জোরালো ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং তাদের নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম ও দায়িত্ববোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

​আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত দায়িত্বের প্রতি নিষ্ঠা এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে তাঁদের অনন্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, আজকের শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই বলে মত প্রকাশ করেন তাঁরা।

​অনুষ্ঠান শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাঞ্ছারামপুর উপজেলার কৃতি শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

নিউজ ২৪ বাঞ্চারামপুর

সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x