বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

Copyright © 2026 • All Rights Reserved

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

ডেস্ক নিউজ
নিউজ ২৪ বাঞ্ছারামপুর, ১১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম
পাঠক: ১৪০ জন
প্রিন্ট ফটোকার্ড

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
সাংবাদিকদের সার্বিক জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার ও স্বার্থরক্ষায় সব সময় পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সংবাদকর্মীদের কল্যাণ, মর্যাদা রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে সাংবাদিক ইউনিয়ন সর্বদা সোচ্চার ভূমিকা পালন করবে।

গত ১৭ অক্টোবর (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব ভবনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-র বাঞ্ছারামপুর ইউনিট গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী 'সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া'-র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজ পরিবর্তন এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক 'আমার দেশ'-এর প্রতিনিধি এবং বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও দৈনিক 'দিনকাল'-এর প্রতিনিধি নিয়াজ মো. খান বিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সোহেল আহাদ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত অভিজ্ঞতা এবং বৈষম্যহীন সাংবাদিকতা নিশ্চিতকরণ নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মূল্যবান বক্তব্য রাখেন এলাকার প্রবীণ ও নবীন সংবাদকর্মীরা।
সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খান, আলমগীর হোসেন, মো. নজরুল ইসলাম। মো. আশিকুর রহমান, মো. রোমন হায়দার, আতিকুর রহমান লিটন, সফিকুল ইসলাম।ফজলে রাব্বি রিফাত, মীর মোশাররফ হোসেন, মীর এম শামীম আহমেদ, আলী আহমেদ, রায়হান আহমেদসহ বাঞ্ছারামপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ।

স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধিতে ধারাবাহিক প্রশিক্ষণ ও কর্মশালার উদ্যোগ গ্রহণ।  যেকোনো অন্যায্য প্রতিকূলতা ও পেশাগত সংকটে সাংবাদিকদের পাশে আইনি ও সামাজিক সুরক্ষা দেয়া। বাঞ্ছারামপুর ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা। জেলাব্যাপী সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া গত ১৭ অক্টোবর বাঞ্ছারামপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা সম্পন্ন করে।

Image

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

বাঞ্ছারামপুরে বাকপ্রতিবন্ধী যুবক খোকন নিখোঁজ: সন্ধান কামনায় পরিবারের আকুতি, থানায় জিডি

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত: শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান

বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে শারদীয় দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

খেলা চলাকালীন মর্মান্তিক মৃত্যু: মায়ের বুক খালি করে না ফেরার দেশে অষ্টম শ্রেণির জিসান

খেলা চলাকালীন মর্মান্তিক মৃত্যু: মায়ের বুক খালি করে না ফেরার দেশে অষ্টম শ্রেণির জিসান

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাবার আদর্শ ও তারুণ্যের দীপ্তি: মেয়রের দৌড়ে মাহিন মাহবুব হৃদয়কে ঘিরে নতুন সমীকরণ

জরুরি সন্ধান চাই: বাঞ্ছারামপুরে অজ্ঞাত অচৈতন্য নারী উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযান: গুলিবিনিময়ে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

পরকীয়ার প্রতিবাদের বলির শিকার কি তবে এক মেধাবী শিক্ষার্থী? শোকাহত বাঞ্ছারামপুরের একদাবি—সুষ্ঠু বিচার ও ফাঁসি।

​মাংস ধোয়ার পাশেই কবুতর পালন: ব্রাহ্মণবাড়িয়ায় হাজী বিরিয়ানির কারখানাকে জরিমানা

কুবির ফারজানার রহস্যজনক মৃত্যু: নারায়ণগঞ্জে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশি হেফাজতে

এম কে আনোয়ার ছিলেন রাজনীতির তারকা পুরুষ, তাঁর অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করা হবে: এমপি সেলিম ভুঁইয়া

​আখাউড়ায় সিএনজি তল্লাশি করে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

নিউজ ২৪ বাঞ্চারামপুর

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাঞ্ছারামপুরে সাংবাদিকদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
সাংবাদিকদের সার্বিক জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার ও স্বার্থরক্ষায় সব সময় পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সংবাদকর্মীদের কল্যাণ, মর্যাদা রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে সাংবাদিক ইউনিয়ন সর্বদা সোচ্চার ভূমিকা পালন করবে।

গত ১৭ অক্টোবর (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব ভবনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-র বাঞ্ছারামপুর ইউনিট গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী 'সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া'-র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজ পরিবর্তন এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন দৈনিক 'আমার দেশ'-এর প্রতিনিধি এবং বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও দৈনিক 'দিনকাল'-এর প্রতিনিধি নিয়াজ মো. খান বিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সোহেল আহাদ।

মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত অভিজ্ঞতা এবং বৈষম্যহীন সাংবাদিকতা নিশ্চিতকরণ নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মূল্যবান বক্তব্য রাখেন এলাকার প্রবীণ ও নবীন সংবাদকর্মীরা।
সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খান, আলমগীর হোসেন, মো. নজরুল ইসলাম। মো. আশিকুর রহমান, মো. রোমন হায়দার, আতিকুর রহমান লিটন, সফিকুল ইসলাম।ফজলে রাব্বি রিফাত, মীর মোশাররফ হোসেন, মীর এম শামীম আহমেদ, আলী আহমেদ, রায়হান আহমেদসহ বাঞ্ছারামপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ।

স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধিতে ধারাবাহিক প্রশিক্ষণ ও কর্মশালার উদ্যোগ গ্রহণ।  যেকোনো অন্যায্য প্রতিকূলতা ও পেশাগত সংকটে সাংবাদিকদের পাশে আইনি ও সামাজিক সুরক্ষা দেয়া। বাঞ্ছারামপুর ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা। জেলাব্যাপী সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া গত ১৭ অক্টোবর বাঞ্ছারামপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা সম্পন্ন করে।

নিউজ ২৪ বাঞ্চারামপুর

সম্পাদক:
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সংবাদ শুনুন

0:00 / 0:00
1x