উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
সাংবাদিকদের সার্বিক জীবনমান উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অধিকার ও স্বার্থরক্ষায় সব সময় পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া। সংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সংবাদকর্মীদের কল্যাণ, মর্যাদা রক্ষা এবং পেশাগত মানোন্নয়নে সাংবাদিক ইউনিয়ন সর্বদা সোচ্চার ভূমিকা পালন করবে।গত ১৭ অক্টোবর (শনিবার) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব ভবনে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-র বাঞ্ছারামপুর ইউনিট গঠন উপলক্ষে আয়োজিত এক সুধী ও মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী 'সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া'-র উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা, বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সমাজ পরিবর্তন এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক 'আমার দেশ'-এর প্রতিনিধি এবং বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীম শিবলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ও দৈনিক 'দিনকাল'-এর প্রতিনিধি নিয়াজ মো. খান বিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক সোহেল আহাদ।মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের নানা সমস্যা, পেশাগত অভিজ্ঞতা এবং বৈষম্যহীন সাংবাদিকতা নিশ্চিতকরণ নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মূল্যবান বক্তব্য রাখেন এলাকার প্রবীণ ও নবীন সংবাদকর্মীরা।
সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খান, আলমগীর হোসেন, মো. নজরুল ইসলাম। মো. আশিকুর রহমান, মো. রোমন হায়দার, আতিকুর রহমান লিটন, সফিকুল ইসলাম।ফজলে রাব্বি রিফাত, মীর মোশাররফ হোসেন, মীর এম শামীম আহমেদ, আলী আহমেদ, রায়হান আহমেদসহ বাঞ্ছারামপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ।স্থানীয় সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধিতে ধারাবাহিক প্রশিক্ষণ ও কর্মশালার উদ্যোগ গ্রহণ। যেকোনো অন্যায্য প্রতিকূলতা ও পেশাগত সংকটে সাংবাদিকদের পাশে আইনি ও সামাজিক সুরক্ষা দেয়া। বাঞ্ছারামপুর ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা। জেলাব্যাপী সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া গত ১৭ অক্টোবর বাঞ্ছারামপুরের স্থানীয় সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা সম্পন্ন করে।