বাংলাদেশ    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
LIVE ENGLISH

Copyright © 2026 • All Rights Reserved

সারাদেশ

বাঞ্ছারামপুরের মেধাবী ছাত্রী আঁখিনূর আইভির চিত্রাঙ্কনে জেলা পর্যায়ে সাফল্য

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কৃতিত্বের সাক্ষর রেখেছে মেধাবী ছাত্রী আঁখিনূর আইভি। সম্প্রতি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম স্থান এবং পরবর্তীতে গত ৮ অক্টোবর জেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে। এর আগে গত ৭ অক্টোবর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।​আঁখিনূর আইভি বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। সে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আলমগীর হোসেন ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মী দম্পতির মেজো কন্যা। তাদের বাড়ি উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের 'জলিল চেয়ারম্যান বাড়ি'তে।​লেখাপড়া ও সহপাঠ্যক্রমিক উভয় ক্ষেত্রেই আঁখিনূর আইভির ধারাবাহিক সাফল্যের পরিচয় পাওয়া যায়। সে ২০২৪ ও ২০২৫ সালে 'বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশন'-এর অধীনে অনুষ্ঠিত বৃত্তিমূলক পরীক্ষায় যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এছাড়া বাংলাদেশ স্কাউটসের লিখিত পরীক্ষায় অংশ নিয়ে সে উপজেলা, জেলা ও আঞ্চলিক ধাপ পেরিয়ে জাতীয় পর্যায় পর্যন্ত সাফল্যের সাথে অংশগ্রহণ করেছে।​চিত্রাঙ্কনে জেলা পর্যায়ের এই গৌরবময় অর্জন বাঞ্ছারামপুর সরকারি এস. এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ পুরো বাঞ্ছারামপুর উপজেলার জন্য সুনাম বয়ে এনেছে। ​নিজের এই সাফল্যে অনুভূতি প্রকাশ করতে গিয়ে আঁখিনূর আইভি জানায়, সে ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও অর্জন উপহার দিয়ে দেশ ও সমাজের সেবা করতে চায়। এ লক্ষ্যে সে শিক্ষক, অভিভাবকসহ সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

বাঞ্ছারামপুরের মেধাবী ছাত্রী আঁখিনূর আইভির চিত্রাঙ্কনে জেলা পর্যায়ে সাফল্য