উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ সংবাদ | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফরদাবাদ এলাকার ‘ফরদাবাদ ড. রওশন আলম কলেজ’-এর সামনে থেকে আনুমানিক বিকাল ৫:৩০ ঘটিকায় অজ্ঞাতনামা এক নারীকে অজ্ঞান (অচৈতন্য) অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বর্তমানে তিনি বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁর বাড়ি নরসিংদী জেলার কোনো এলাকায় হতে পারে।
যদি কেউ এই নারীকে চিনে থাকেন বা তাঁর আত্মীয়-স্বজনের সন্ধান জেনে থাকেন, তবে অবিলম্বে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।