উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজমপুর এলাকায় সিএনজি অটোরিকশাযোগে মাদকের একটি চালান যাওয়ার গোপন খবর পায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম। এর ওপর ভিত্তি করে পুলিশ আজমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা আটক করে। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকের সাথে জড়িত দুই কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবা এবং পরিবহনকাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: মোঃ শরীফ পিতা- মোঃ শহীদ মিয়া, সাং- পশ্চিম মেড্ডা, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া। অপর আরেকজন হলেনশাহীন মিয়া: পিতা- আমির আলী, সাং- শরীফপুর, থানা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।