উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওসমান মাঝির বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার রূপসদী জামাই বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশিত সংবাদটিতে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে ওসমান মাঝির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। তাঁরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং সঠিক তথ্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, বাঞ্ছারামপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ,বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম হায়দার,রূপসদী ইউনিয়নের সাবেক মেম্বার রবিন্দ দাস, বিএনপি নেতা জামাল বিশিষ্ট ব্যক্তিত্ব বাদল দাস,স্থানীয় সামাজিক ব্যক্তিত্ব রঞ্জিত শাহ,যুবদল নেতা খায়রুল ইসলাম,যুবদল নেতা আপেল চান, চান, যুবদল নেতা এরশাদ রানা,স্থানীয় সমাজসেবক নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ রফিক মাস্টার, সমাজসেবক মামুন মাঝি যুবনেতা বাবু সরকার কাদির মাঝি, ইব্রাহিম মাঝি,মোমেন মাঝি।
মানববন্ধন শেষে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানিয়ে সাংবাদিক ও সংশ্লিষ্ট সংবাদের সঠিক তথ্য যাচাই করে সত্য তুলে ধরার অনুরোধ করা হয়।