উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আলমগীর হোসেন, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
জাতীয় কন্যা শিশু দিবস-২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাকজমকপূর্ণ আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করায় অনুষ্ঠানে আখিনুর আইভিকে বিশেষ সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা। সমবায় পরিদর্শক সাবিহা সুলতানা এবং উপজেলা আইসিটি কর্মকর্তা ফজিলাতুন্নেছার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন:
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা কন্যাশিশুর প্রতিভা বিকাশ, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সুরক্ষার মাধ্যমে তাদের জন্য ইতিবাচক ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী আখিনুর আইভির হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। তার এই সাফল্য অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের মাঝে দারুণ উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদাতুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং কিশোর-কিশোরী ক্লাবের ইনস্ট্রাক্টর ও সদস্যবৃন্দ।