উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মো. খোকন মিয়া নামে এক বাকপ্রতিবন্ধী যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের কয়েক দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান না মেলায় চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে তার পরিবার। এ ঘটনায় নিখোঁজের বোন পিংকি আক্তার বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ১১০৩) দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দরিয়াদৌলত গ্রামের বাসিন্দা মরহুম খোরশেদ মেম্বারের ছেলে খোকন মিয়া জন্মগতভাবেই বাকপ্রতিবন্ধী ও কিছুটা মানসিক ভারসাম্যহীন। গত ২০ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে পরিবারের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর বাড়ি ফিরে আসেননি। স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কথা বলতে অক্ষম হওয়ায় তিনি কোথাও কোনো বিপদে পড়লে নিজের পরিচয় জানাতে পারছেন না—এই আশঙ্কায় পরিবারে কান্নার রোল পড়ে গেছে।
*নিখোঁজের শারীরিক বিবরণ ও বেশভূষা:
জাতীয় পরিচয়পত্র ও জিডির বিবরণ অনুযায়ী, খোকন মিয়ার উচ্চতা প্রায় ৫ ফুট, গায়ের রং শ্যামলা এবং চুল ছোট ছাঁটের। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা টি-শার্ট, সোনালি রঙের চেক লুঙ্গি এবং পায়ে কালো রঙের স্যান্ডেল।
*সন্ধান পেলে যোগাযোগের অনুরোধ:
যদি কোনো সহৃদয় ব্যক্তি ছবিতে উল্লিখিত যুবকের সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান নিশ্চিত করতে পারেন, তবে বাঞ্ছারামপুর মডেল থানায় অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
* *মোবাইল:* ০১৭১০-৫৪৪০২৫ / ০১৭৯২-৩৯৯০৮৫
* *ঠিকানা:* গ্রাম: দরিয়াদৌলত, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।